cPanel-এর JetBackup 5 ব্যবহার করে Backup ফাইল দেখা এবং Restore করার নিয়ম
BestWebHostBD-এর প্রতিটি হোস্টিং অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে প্রতিদিনের বা সাপ্তাহিক ব্যাকআপ সংরক্ষিত থাকে। cPanel-এ থাকা JetBackup 5 ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ডেটাবেস, ফাইল কিংবা পুরো ওয়েবসাইট ফুল রিস্টোর (Full Restore) করে নিতে পারবেন।
ধাপ ১: Backup List দেখা এবং নির্বাচন করা
- cPanel-এ লগইন করুন: আপনার BestWebHostBD ক্লায়েন্ট এরিয়া থেকে বা সরাসরি cPanel অ্যাকাউন্টে প্রবেশ করুন।
- JetBackup 5 সেকশনে যান: cPanel-এর Files সেকশন থেকে JetBackup 5 অপশনে ক্লিক করুন।
- Restore & Download-এ প্রবেশ করুন: JetBackup 5 ড্যাশবোর্ড থেকে Restore & Download মেনুতে ক্লিক করুন (অথবা আপনার প্রয়োজন অনুযায়ী Full Backups, Home Directory, কিংবা Databases আইকনে ক্লিক করুন)।
- তারিখ বা ব্যাকআপ পয়েন্ট সিলেক্ট করুন: সেখানে আপনার অ্যাকাউন্টের বিভিন্ন তারিখের ব্যাকআপ পয়েন্টের লিস্ট দেখতে পাবেন। যে তারিখের ব্যাকআপ ফাইলটি আপনি দেখতে বা রিস্টোর করতে চান সেটি বেছে নিন।
ধাপ ২: Full Restore করার নিয়ম
- Restore বাটনে ক্লিক করুন: নির্দিষ্ট তারিখের ব্যাকআপ অপশন সিলেক্ট করে নিচে থাকা Restore বাটনে ক্লিক করুন।
- Items Selection নিশ্চিত করুন: এবার আপনাকে একটি কনফার্মেশন স্কিন দেখানো হবে, সেখানে আপনি যেসব আইটেম রিস্টোর করতে চান (যেমন: Home Directory, Database, Cron Jobs, Email Accounts ইত্যাদি) সিলেক্ট করা আছে কিনা দেখে নিন।
- Restore Selected Items: পেজের নিচে থাকা Restore Selected Items বাটনে ক্লিক করুন।
- Queue & Progress চেক করুন: রিস্টোর প্রসেস শুরু হয়ে যাবে। আপনি ওপরের মেনু থেকে Queue সেকশনে গিয়ে রিস্টোর প্রসেস কতটুকু সম্পূর্ণ হয়েছে (Completed / In Progress) তা সরাসরি দেখতে পারবেন।
✔ সফল রিস্টোর: প্রসেসটি 'Completed' দেখানোর পর আপনার ওয়েবসাইটটি নির্বাচিত তারিখের অবস্থায় পুরোপুরি ব্যাকআপ/রিস্টোর হয়ে যাবে!
জরুরী নোট: ফুল রিস্টোর করার আগে বর্তমান ওয়েবসাইটের কোনো নতুন ফাইল বা আপডেট থাকলে তা ব্যাকআপ রেখে নেওয়া ভালো, কারণ রিস্টোর করলে বর্তমান ফাইলগুলো নির্বাচিত তারিখের ফাইলে প্রতিস্থাপিত (Overwrite) হয়ে যাবে।
ধন্যবাদান্তে,
BestWebHostBD Team
BestWebHostBD Team
ওয়েবসাইট: bestwebhostbd.com
