Softaculous ব্যবহার করে ১-ক্লিকে WordPress-এ Auto Login করার নিয়ম
আপনার ওয়ার্ডপ্রেস (WordPress) অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গেছেন কিংবা দ্রুত ড্যাশবোর্ডে প্রবেশ করতে চান? BestWebHostBD-এর cPanel-এ থাকা Softaculous ব্যবহার করে আপনি কোনো পাসওয়ার্ড ছাড়াই সরাসরি ১-ক্লিকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করতে পারবেন।
ধাপসমূহ (Step-by-Step Guide):
- cPanel-এ লগইন করুন: প্রথমে আপনার BestWebHostBD ক্লায়েন্ট এরিয়া থেকে বা সরাসরি আপনার cPanel অ্যাকাউন্ট-এ প্রবেশ করুন।
- Softaculous-এ যান: cPanel-এর Software সেকশন থেকে Softaculous Apps Installer অপশনে ক্লিক করুন (অথবা সার্চ বক্সে Softaculous লিখে সার্চ করুন)।
- Softaculous অপশনে প্রবেশ করুন
- WordPress সাইট নির্বাচন করুন: সেখানে আপনার ইনস্টল করা সকল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের তালিকা দেখতে পাবেন।
- Admin (Auto Login) আইকনে ক্লিক করুন: আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ঠিক পাশেই থাকা ছোট মানুষের মতো আইকন (Login as Admin)-এ ক্লিক করুন।
✔ সফল প্রবেশ: ক্লিক করার সাথে সাথে একটি নতুন ট্যাব ওপেন হবে এবং কোনো পাসওয়ার্ড বা ইউজারনেম ছাড়াই আপনি সরাসরি ওয়ার্ডপ্রেসের Admin Dashboard-এ রিডাইরেক্ট হয়ে যাবেন!
জরুরী টিপস: আপনি যদি ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড পুরোপুরি পরিবর্তন করতে চান, তবে অই পেজে থাকা Edit Details (কলম আইকন)-এ ক্লিক করে এক ক্লিকেই নতুন Admin Password সেট করে নিতে পারবেন।
ধন্যবাদান্তে,
BestWebHostBD Team
BestWebHostBD Team
ওয়েবসাইট: bestwebhostbd.com
