Softaculous দিয়ে Fast Login করে WordPress Password পরিবর্তন করার সহজ নিয়ম
আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস (WordPress) অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তবে BestWebHostBD cPanel-এর Softaculous ব্যবহার করে কোনো পাসওয়ার্ড ছাড়াই প্রথমে ওয়ার্ডপ্রেসে ফাস্ট লগইন করে খুব সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। নিচে স্টেপ-বাই-স্টেপ নিয়মটি দেওয়া হলো:
ধাপ ১: Softaculous দিয়ে Fast Login করা
- cPanel-এ লগইন করুন: আপনার BestWebHostBD ক্লায়েন্ট এরিয়া থেকে বা সরাসরি cPanel-এ প্রবেশ করুন।
- Softaculous-এ যান: cPanel-এর Software সেকশন থেকে Softaculous Apps Installer অপশনে ক্লিক করুন।
- Installations-এ ক্লিক করুন: Softaculous প্যানেল ওপেন হলে ওপরের ডানদিকের মেনু থেকে Installations (বক্স আইকন)-এ ক্লিক করুন।
- Auto Login করুন: আপনার ওয়েবসাইটের ঠিক পাশে থাকা Admin / Login (মানুষের মতো আইকন)-এ ক্লিক করুন। এটিতে ক্লিক করলেই কোনো পাসওয়ার্ড ছাড়াই আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সরাসরি ওপেন হয়ে যাবে।
ধাপ ২: Profile / Users থেকে নতুন Password সেট করা
- Edit Profile-এ যান: ড্যাশবোর্ডের একদম ওপরে ডানদিকের কোণায় (Howdy, Name) নাম/ছবিতে কার্সর নিয়ে Edit Profile অপশনে ক্লিক করুন (অথবা বাপাশের মেনু থেকে Users > Profile-এ যান)।
- Set New Password দিন: পেজের নিচের দিকে স্ক্রোল করে Account Management সেকশনে আসুন এবং Set New Password বাটনে ক্লিক করে নতুন স্ট্রং পাসওয়ার্ড টাইপ করুন।
- Update Profile করুন: একদম নিচে গিয়ে Update Profile বাটনে ক্লিক করে সেভ করুন।
✔ সফল আপডেট: এখন আপনার নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে! পরবর্তীতে সরাসরি লগইন করার সময় এই নতুন পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারবেন।
সিকিউরিটি টিপস: পাসওয়ার্ড পরিবর্তন করার পর পাশে থাকা Log Out Everywhere Else বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে চালু থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে।
ধন্যবাদান্তে,
BestWebHostBD Team
BestWebHostBD Team
ওয়েবসাইট: bestwebhostbd.com
