• Wednesday, March 20, 2024
গুরুত্বপূর্ণ নোটিশ: ডোমেইন ও ওয়েব হোস্টিং ব্যবহারের সঠিক নিয়মাবলী

সম্মানিত গ্রাহকবৃন্দ,

আপনারাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—

✔ অবশ্যই সঠিক নাম, ঠিকানা ও ফোন নম্বর ব্যবহার করে ডোমেইন এবং ওয়েব হোস্টিং ক্রয় করবেন।
[KYC ভেরিফিকেশন নীতি]: অ্যাকাউন্টের সঠিকতা যাচাইয়ের জন্য KYC ভেরিফিকেশনে ভুল বা ভুয়া তথ্য (Fake Info) দেওয়া যাবে না। ভুল বা অসত্য তথ্য দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার চেষ্টা করলে উক্ত অ্যাকাউন্টের সকল সেবা অবিলম্বে বাতিল করা হবে এবং কোনো প্রকার রিফান্ড প্রদান করা হবে না।

*** দেশের আইন পরিপন্থী কোনো ডোমেইন ও হোস্টিং ক্রয় করবেন না এবং আমাদের সার্ভিসের সাথে যুক্ত করবেন না।

নিষিদ্ধ ওয়েবসাইট ও কনটেন্টের তালিকা:

  • ✘ সরকারি ও অফিসিয়াল ওয়েবসাইট নকল: কোনো সরকারি ওয়েবসাইট, ব্র্যান্ড বা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট নকল/ক্লোন (Phishing Site) করা কঠোরভাবে নিষিদ্ধ।
  • ✘ অবৈধ পণ্য ও ব্যবসা: দেশের আইনে নিষিদ্ধ বা অবৈধ কোনো পণ্য, মাদক বা চোরাচালান সংক্রান্ত প্রচার ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ✘ জুয়া ও গেমিং: ব্যাটিং/জুয়া সংক্রান্ত ওয়েবসাইট, অবৈধ গেমিং অ্যাপ বা সাইট।
  • ✘ প্রতারণামূলক সাইট: এমএলএম (MLM), ফিশিং (Phishing), ভুয়া (Fake) ওয়েবসাইট ও CPA marketing সাইট।
  • ✘ পর্নোগ্রাফি ও প্রাপ্তবয়স্ক কনটেন্ট: পর্নোগ্রাফি (Pornography) ওয়েবসাইট, যৌন পণ্য (Sexual Product) সম্পর্কিত ওয়েবসাইট ইত্যাদি।
  • ✘ রাষ্ট্রবিরোধী কনটেন্ট: সরকারবিরোধী বা আইনবিরোধী যেকোনো পোস্ট/কনটেন্ট শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
[সতর্কবার্তা]: উপরোক্ত বিষয়গুলোর কোনোটি পরিলক্ষিত হলে, কোনো পূর্ব নোটিশ ছাড়াই আপনার সার্ভিস স্থায়ীভাবে বাতিল করা হবে। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না এবং কোনো রিফান্ড প্রদান করা হবে না।
ধন্যবাদান্তে,
BestWebHostBD Team